খুব রেগে গেলে বুঝি

খুব রেগে গেলে বুঝি
আমি তোমার মন খুঁজি
হাতড়াতে হাতড়াতে পেয়ে যাব একদিন

এখন অনেক রাত আর রাগ করোনা
ঘুমাও সোনা
স্বপ্নে আসুক আলাদীন

আমি বিপর্যস্ত এক ভেতো প্রেমিকের আদল
মাসকাবারি বলতে পারো
বলতে পারো ঠোঙা
ছুঁড়ে ফেলে দাও ফুটপাতের কোণে কোণে
এখন ঘুমাও
দরকার ঘুমোনোর সোনা

ঘুমের ঔষধ খেওনা
ওটা আর কত খাবে
কপালে তোমার হাত রাখবো
ঘুম এসে যাবে
আমি বড্ড সাধারণ তোমার তুলনায়
তবু ভালোবাসি খুব তোমায় এভাবে

এইবার চোখ বুজো
আর কেঁদোনা তুমি
চোখ ফুলে যাবে কাল শুরু দিন প্রতিদিন
কাল বেরোতে হবে
আবার সব শুরু হবে
ঘুমাও সোনা
স্বপ্নে আসুক আলাদীন।।