আহারে মন - Bengali Song | Anupam Roy | Projapoti Biskut - 2017

আমরা যারা এই চেহারা
হন্যে হয়ে রোজ পাহারা,
তাও শুকিয়ে যায় ফোয়ারা,
প্রেম পালিয়ে যায়।

আলোর দড়ি জড়ায় তাকে,
এমনিতে সে একলা থাকে,
আজ কে জানে, কিসের ডাকে,
প্রেম পালিয়ে যায়।

আহারে মন, আহারে মন, আহারে মন
আহারে আহা.. (২)

আমরা যারা রঙ তুলিতে,
স্বপ্ন ভরা এই ঝুলিতে.. (২)
মরবো ভাবি সেই গুলিতে
সে যদি তাকায়।

আমরা যারা এই চেহারা,
খেলছি তবু রোজ গোহারা,
হারছি হেরে সর্বহারা,
প্রেম পালিয়ে যায়।

আহারে মন, আহারে মন, আহারে মন
আহারে আহা.. (২)

যেই ক্যামেরা দিচ্ছো খালি পোজ,
ছদ্মবেশে ঘুরছি আমি রোজ.. (২)
পদ্মপাতা জল, কাপছে টলমল,
এই বুঝি সে আমার নিলো খোঁজ।

আমরা যারা এই চেহারা
হন্যে হয়ে রোজ পাহারা,
তাও শুকিয়ে যায় ফোয়ারা,
প্রেম পালিয়ে যায়।

আহারে মন, আহারে মন, আহারে মন
আহারে আহা.... (৪)