আমার শহরে

sunset-gulshan
sunset-gulshan

আমার শহরে শুধু হেরে যাবার গল্প শুনি
বেকার ছেলেটার মন খারাপ করে পার্কে বসে থাকা
কিংবা প্রেমে ব্যার্থ কোন মধ্যবিত্ত যুবক
যার ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে যায়
বিলেত প্রবাসী কোন পাত্রের সাথে
বুকে পাথর চেপে সস্তা সিগারেটে টান
সেই কেরানি টাও আমার শহরে থাকে
মেয়ে বিয়ে দিতে গিয়ে লোনের ভারে পিষ্ট
তেতো কান্না চেপে নিয়ে বাসে চড়ে বসে
কিন্তু তোমার শহরে তো রোজই পার্টি চলে
কখনো কখনো সখ করে মাটিতে নেমে আসো তুমি
স্ট্রিট ফুড খাবার বাহানায়
অথবা বই মেলায় একটা কবিতার বই হাতে
তোমার বন্ধু ক্রমাগত তোমার ছবি তুলতে থাকে
সস্তা স্ট্রিট ফুড খাওয়া কিংবা কবিতার বই পড়ার চেয়ে
ছবি তোলাতেই তোমার আগ্রহ বেশি
তোমাকে দেখি আমি আমার শহর থেকে
শুধু তোমাকেই না, তোমার মতো আরও অনেককেই
কি আশ্চর্য আমরা একই শহরেই থাকি !!!